বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

অমিতাভকে নিয়ে গোলমাল, একসঙ্গে দুই কেন্দ্রের ভোটার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। এই কাজ করতে গিয়ে এক তথ্য সামসে এসেছে। তা হল অমিতাভ বচ্চন নাকি ঝাঁসীর ভোটার! অথচ প্রতিবার মুম্বাইয়ের জুহু এলাকায় ভোট দিতে দেখা যায় অভিনেতাকে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম লিখেছে- এসআইআর করতে গিয়ে দেখা গেছে- ২০০৩ সাল থেকে ঝাঁসির কাচিয়ানা এলাকার ভোটার তালিকায় রয়েছে অমিতাভের নাম। সেই সঙ্গে তার বাবা হরিবংশ রাই বচ্চনের নামও রয়েছে তালিকায়। তালিকা অনুযায়ী, তারা ঝাঁসীর ওর্চা গেট সংলগ্ন এলাকার বাসিন্দা। বাড়ির নম্বর ৫৪।

যদিও স্থানীয় বাসিন্দাদা বলছেন, তারা কখনও ওই এলাকায় বিগ বি-কে দেখেননি। অমিতাভকে তারা যতটা দেখেছেন, সবটাই টিভির পর্দায়, নয়তো প্রেক্ষাগৃহে।

এখানেই শেষ নয়। ভোটার তালিকায় ওই ৫৪ নম্বর বাড়িতে আরও এক পিতা-পুত্রের নামও রয়েছে। অথচ ওই ঠিকানায় কোনো বাড়ির অস্তিত্ব নেই। বরং সেখানে রয়েছে একটি মন্দির। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর সেখানের জেলা প্রশাসনিক ভবন থেকে ঘটনার তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এ বিষয়ে এখন পর্যন্ত বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনের কোনও মন্তব্য সামনে আসেনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর