বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে ৬ মাসে হতাহত ৩৫৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৫, ১৮:০৫

চলতি বছরের প্রথম ছয় মাসে মিয়ানমারে স্থলমাইন এবং বিস্ফোরক বস্তুর কারণে তিন শতাধিক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। এর মধ্যে এক-তৃতীয়াংশই শিশু বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)।

সম্প্রীতি সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইউনিসেফের তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশটিতে ৩৫৭ জন নিহত বা আহত হয়েছে। এদের একজন কাচিন রাজ্যের সাত বছরের হকাম জো। ছোট বোনের সঙ্গে খেলার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয় তিনি। বিস্ফোরণে এক পা হারায় তিনি।

সে এখন কৃত্রিম পায়ের মাধ্যমে নতুন করে হাঁটা শিখছে। স্থলমাইন বিস্ফোরণে পা হারানো আরেকজন শান রাজ্যের ডও নাং থাই। দুর্ঘটনার সময় ‍তিনি বন্ধুদের তার বাড়ি দেখাচ্ছিলেন। পা হারানোর পর হারিয়ে ফেলেছেন কর্মক্ষমতা। বর্তমানে কৃত্রিম পায়ের মাধ্যমে আবারও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন ডও নাং।

ডও নাং থাই এবং হকাম জোয়ের মতো আহত হয়ে মানবেতর জীবন পার করার তালিকায় রয়েছে আরও নাম। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহায়তায় কৃত্রিম অঙ্গের মাধ্যমে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য। ২০২১ সাল থেকে মিয়ানমারে ১৯ হাজারের বেশি আহত ব্যক্তিকে কৃত্রিম অঙ্গ এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি মিয়ানমারে ল্যান্ডমাইন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কণ্ঠস্বর শেয়ার করে যারা দীর্ঘমেয়াদী শারীরিক পুনর্বাসনের মাধ্যমে তাদের জীবন পুনর্নির্মাণ করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর