বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ছাদ থেকে পড়ে ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানোর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৬

নেটফ্লিক্স ও নিকেলোডিয়নের বিভিন্ন জনপ্রিয় চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য পরিচিত ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো আর নেই। গত ২৬ নভেম্বর দেশটির সাও পাওলোতে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মঙ্গলবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার-এর খবরে বলা হয়, সাও পাওলোতে বাবা–মায়ের বাসায় অবস্থান করছিলেন টনি। সেই বাড়িতে সংস্কারের কাজ চলছিল। ২৬ নভেম্বর সকালে তিনি কাজের তদারকি করছিলেন। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়েই পড়ে যান তিনি।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। টনির মুখপাত্র এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় মারাত্মক আঘাত পান টনি। তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘টনি নিষ্ঠা, উদারতা ও অনন্য প্রতিভার যে উত্তরাধিকার রেখে গেছেন, তা তার সহকর্মী ও ভক্তদের গভীরভাবে স্পর্শ করেছে।’

তিন দশকেরও বেশি সময় অভিনয় ও ভয়েস-ওভারের জগতে সক্রিয় ছিলেন টনি জার্মানো। শিশুতোষ টেলিভিশন চ্যানেল নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন, ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এবং নেটফ্লিক্সের গো, ডগ, গোসহ বেশ কিছু আলোচিত অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন তিনি। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস ও শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্ট–এও তার অবদান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর