বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে মুস্তাফিজ, সাকিবের ১ কোটি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫, ১৩:১৪

আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম। আসন্ন এই নিলামে দল পাওয়ার আশায় নাম লিখিয়েছেন বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জন ক্রিকেটার। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই তালিকায় থাকা বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের ভিত্তিমূল্য প্রকাশ করা হয়েছে।

বাঁহাতি পেসার মুস্তাফি নিজেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে রেখেছেন। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। আইপিএলে নিয়মিত মুখ মুস্তাফিজ এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। সর্বশেষ ২০২৫ আসরে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে।

অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নিজের নাম নিবন্ধন করেছেন। আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯ মৌসুম খেলেছেন সাকিব। সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে।

এবারের নিলামে ভারত ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এমনকি মালয়েশিয়া থেকেও ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিং (৩০ লাখ রুপি ভিত্তিমূল্য) নাম লিখিয়েছেন।

অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট ও স্টিভেন স্মিথের মতো তারকারা নিলামে থাকলেও, বিস্ময়করভাবে নাম লেখাননি গ্লেন ম্যাক্সওয়েল। সর্বশেষ আসরের পর পাঞ্জাব কিংস তাকে ছেড়ে দিয়েছিল।

গত ১৫ নভেম্বর ছিল খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) শেষ সময়। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে নিলামে খরচ করার মতো ২৩৭.৫৫ কোটি রুপি বাজেট অবশিষ্ট আছে। এর মধ্যে কলকাতা নাইট রাইডার্সের হাতে সর্বোচ্চ ৬৪.৩০ কোটি এবং চেন্নাই সুপার কিংসের হাতে ৪৩.৪০ কোটি রুপি রয়েছে।

নিলামে মোট ১৩৫৫ জন ক্রিকেটার নাম লেখালেও ১০টি দলের জন্য ফাঁকা স্লট আছে মাত্র ৭৭টি। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ৩১টি স্লট। ফলে দল পেতে হলে সাকিব-মুস্তাফিজদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর