বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তারেক রহমান এখনো ভোটার হননি, তবে সুযোগ আছে: ইসি সচিব

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৬:১২

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, গত ৩১ অক্টোবরের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাঁরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে ইসির এই এখতিয়ার আছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি—এই সাতটি ক্ষেত্রে আপাতত সংশোধন করা যাবে না। তবে নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম চালু আছে। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন বা হয়েছেন তাঁরা, যাঁরা ২০২৫ সালের ৩১ অক্টোবর পর্যন্ত নিবন্ধিত হয়েছেন। তাঁদের নামই ভোটার তালিকায় আসবে। এরপর কেউ ভোটার হলেও তিনি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না—এমন প্রশ্ন করা হয় ইসি সচিবতে। জবাবে তিনি বলেন, তাঁর জানামতে তারেক রহমান এখনো ভোটার হননি।

তারেক রহমান আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কি, এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’

এই সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কী হবে, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইনে এটা আছে। যে কাউকে ইসি এ সুযোগ দিতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর