বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২৫, ১৩:১০

দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে ইসরাইলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের কাছে পত্র দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (৩০ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দুর্নীতির মামলায় অভিযুক্ত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই মামলা থেকে মুক্তির জন্য রাষ্ট্রপতি হারজগের কাছে ক্ষমার আবেদন করেছেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয় এক বিবৃতিতে আবেদনের তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির কার্যালয় বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেছে। কার্যালয় স্বীকার করছে যে আবেদনটি একটি ব্যতিক্রমী আবেদন; এর বিশেষ গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট মতামত গ্রহণের পর রাষ্ট্রপতি দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে অনুরোধটি বিবেচনা করছেন।

আবেদনপত্রে বলা হয়েছে, ‘ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী এই সঙ্কটময় মুহূর্তে ইসরাইলকে এগিয়ে নেয়ার সুযোগ পাবে। একইসাথে সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবিলা করতে তার পূর্ণ সময়, ক্ষমতা ও শক্তি ব্যয় করতে পারবেন। অনুরোধটি মঞ্জুর করা হলে জনগণের বিভিন্ন অংশের মধ্যেকার দূরত্ব কমাতে সাহায্য করবে, উত্তেজনার তীব্রতা কমাতে পথ খুলে দেবে। ক্ষমা করা হলে প্রধানমন্ত্রী তার পুরো সময় দেশের জাতীয় শক্তি মজবুত করার উদ্দেশ্যে ব্যয় করতে পারবেন।’

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় এখনো দেয়া হয়নি। সাধারণত আদালত রায় দেয়ার পর প্রেসিডেন্ট ক্ষমা ঘোষণা করতে পারেন। কিন্তু নেতানিয়াহু রায় ঘোষণার আগেই ক্ষমা চেয়েছেন। তবে এক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারবেন। তখন এটি খুবই বিরল ঘটনা বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি আলাদা মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা হয়েছে ঘুষ নেয়ার অভিযোগে। প্রত্যেক মামলায় জালিয়াতি ও বিশ্বাসভঙ্গে অভিযোগ রয়েছে। নেতানিয়াহুর বিচার ২০২০ সালে শুরু হয়েছিল। কিন্তু এটি এখনো শেষ হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর