বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সাংবাদিক দম্পতির হত্যারহস্য: ‘অমীমাংসিত’ আসছে ডিসেম্বরে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৫, ১২:১০

রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ নিয়ে অপেক্ষার পালা শেষ হতে চলেছে। দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডের আপত্তিতে আটকে থাকা সিনেমাটি অবশেষে মুক্তি পাচ্ছে আগামী মাসে।

এক সাংবাদিক দম্পতির নৃশংস হত্যাকাণ্ড, যার রহস্য এক যুগেও ভেদ হয়নি; সেই আলোচিত ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘অমীমাংসিত’ সিনেমা।

এই থ্রিলার-রহস্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

বহুল প্রতীক্ষিত সিনেমাটি ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন, অভিনেতা ইমতিয়াজ বর্ষণ।

তিনি বলেন, আসছে ডিসেম্বরে আমার অভিনীত দুটি সিনেমা ‘এখানে রাজনীতি আলাপ জরুরি’ এবং ‘অমীমাংসিত’ মুক্তি পাবে। ‘অমীমাংসিত’ সিনেমাটি ডিসেম্বরের ১১ তারিখে মুক্তির সম্ভাবনা রয়েছে।

সেন্সর বোর্ডের আপত্তির কারণে প্রায় দেড় বছর ধরে আটকে থাকা এই ফিল্মটির জট অবশেষে খুলছে। জানা গেছে, সব ঠিক থাকলে এই ডিসেম্বরেই এটি দর্শকদের সামনে আসছে।

গত বছরই ফিল্মটি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তৎকালীন চলচ্চিত্র সেন্সর বোর্ড এর প্রদর্শনে আপত্তি জানায়। বোর্ড কয়েকটি প্রধান কারণ উল্লেখ করে ছাড়পত্র দেয়নি। যেমন- নৃশংস খুনের দৃশ্য থাকা, এর কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তব ঘটনার সঙ্গে মিলে যাওয়া (যে ঘটনা বাস্তবে ঘটেছে এবং এর মামলা উচ্চ আদালতে বিচারাধীন) এবং ফিল্মটি প্রচারিত হলে ভুল বার্তা যেতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে যখন এর টিজার প্রকাশ হয়, তখন দর্শকরা আঁচ করেছিলেন যে এটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে নির্মিত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর