শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

নেত্রকোণায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৩, ১৮:০৫



পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে এবং ন্যায় বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দুর হবে। বিচার বিভাগের অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে। নেত্রকোণা জেলা জজ আদালত সম্মেলন কক্ষে শনিবার আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদ এসব কথা বলেন।


কনফারেন্সে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আশরাফুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শামস্, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইমুন আল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার, জেলা গোয়েন্দা কর্মকর্তাসহ সকল থানার প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিক্যাল অফিসার, পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই)’র অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশ নিয়ে মতামত প্রদান করেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর