শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণের শব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫, ১৭:০৪

চট্টগ্রাম নগরের চট্টেশ্বরী সড়ক এলাকায় মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল পৌনে সাতটায় এই মিছিল হয় বলে জানায় পুলিশ।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ভিডিওতে দেখা গেছে, নগরের চট্টেশ্বরী সড়কের বার্জার পেইন্টসের শোরুমের সামনে থেকে মিছিল বের হয়। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ব্যানারে এই মিছিল হয়। এতে ১০ থেকে ১৫ জনকে অংশ নিতে দেখা যায়। তাঁরা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিল নিয়ে সার্সন রোডের দিকে চলে যান। মিছিল করার সময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

জানতে চাইলে নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দাবি করেন, চকবাজার-কোতোয়ালি থানার সীমান্তে এই মিছিল হয়। তবে মিছিলটি শুরু হয়েছে কোতোয়ালি থানার অংশ থেকে। চকবাজার থানায় হয়নি।

তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম দাবি করেছেন, মিছিলটি চকবাজারের দিকে চলে গেছে। সেটি কোতোয়ালি থানার সীমানা নয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর