বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘ইতিহাস’ গড়ে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২৫, ১৬:০৯

অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন অ্যান্টনি আলবানিজ। আজ শনিবার দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে।

সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এর সবুজ চত্বরে বিয়ের অনুষ্ঠান হয়। কঠোর গোপনীয়তা রক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এর আগে দেশটিতে কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই।

মার্কিন গায়ক বেন ফোল্ডসের বিখ্যাত গান ‘লাকিয়েস্ট’-এর সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডনের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাঁদের পোষা কুকুর টোটো। নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি। আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান ‘সাইন্ড, সিলড, ডেলিভারড আই অ্যাম ইয়োরস’-এর তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন।

বিয়ের পর এক যৌথ বিবৃতিতে নবদম্পতি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য। এ ছাড়া বিরোধীদলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন।

২০১৯ সালে কারমেল তেববাটের সঙ্গে আলবানিজের ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছিল।

জানা গেছে, জাঁকজমকপূর্ণ এ আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের চাপ সামলে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভেতরেই কোনো এক মনোরম স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন এ নবদম্পতি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর