বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মারা যাওয়ার খবর গুজব, আদিয়ালা জেলে সুস্থ আছেন ইমরান খান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২৫, ১২:৪০

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদিয়ালা জেল থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এমন গুজব পুরোপুরি উড়িয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ। বুধবার জেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খান জেলের ভেতরেই আছেন এবং তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন।

জেল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ইমরান খানকে আদিয়ালা জেল থেকে সরিয়ে নেওয়ার খবরে কোনো সত্যতা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর জন্য সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর স্বাস্থ্য নিয়ে যে সব গুজব ছড়ানো হচ্ছে তাও ‘ভিত্তিহীন’ বলে জানিয়েছেন কর্মকর্তারা। পিটিআই প্রতিষ্ঠাতার সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে বলেও তারা জোর দিয়ে বলেছেন।

২০২২ সালের এপ্রিলে বিরোধীদলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ এমন একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, জেলে ইমরান খান যে সুবিধা পাচ্ছেন, তা তিনি নিজে জেলে থাকার সময় পাননি। তিনি বলেন, ইমরান খানের জন্য যে খাবার আসে, তার মেন্যু দেখলে বোঝা যায় এমন খাবার পাঁচ তারা হোটেলেও মেলা ভার।

খাজা আসিফ দাবি করেন, জেলে ইমরান খানের কক্ষে টেলিভিশন আছে, যেকোনো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের জন্য মেশিনও রয়েছে। নিজের জেল জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমরা ঠান্ডা মেঝেতে শুতাম, জেলের খাবার খেতাম, জানুয়ারি মাসে মাত্র দুটি কম্বল পেতাম, গরম পানির ব্যবস্থা ছিল না। তৎকালীন জেল সুপার আসাদ ওয়ারাইচ নিজে এসে তাঁর সেল থেকে গিজার খুলে নিয়ে গিয়েছিলেন বলেও জানান মন্ত্রী।

তিনি আরও বলেন, ইমরান খানকে ডাবল বেড ও ভেলভেট গদি দেওয়া হয়েছে। ‘জেলের লাউডস্পিকারে তাঁর ওয়াশিংটন অ্যারেনা ভাষণ শুনিয়ে দেওয়া উচিত’ বলে কটাক্ষ করেন খাজা আসিফ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর