শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লিটনের ক্ষোভের জবাবে যা বললেন নাজমূল

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৬:০৮

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন অধিনায়ক লিটন দাস। তাঁর দাবি, দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হয় না। অভিযোগের তিরটা বেশি গেছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের দিকে। লিটনের অভিযোগের বিষয়ে জানতে ফোন করা হয়েছিল গাজী আশরাফকে, তবে তাঁকে তাৎক্ষণিকভাবে ফোনে পাওয়া যায়নি।

তবে শুধু নির্বাচকেরা নন, লিটনের অভিযোগ আছে বোর্ডের বিরুদ্ধেও। সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমাকে পুরোপুরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই।’

এ রকম যদি (বলে) হয়ে থাকে, সেটা অপ্রত্যাশিত। কারণ, নির্বাচকেরা দল নির্বাচন করবেন—নির্বাচনের সময় কোচ, অধিনায়কের সঙ্গে তাঁদের মতো করে আলাপ করবেন। কিন্তু নির্বাচকেরা তো তাঁদের মতো করেই দল দেবেন। নির্বাচকেরা যখন দল দেবেন, সেটাই বাংলাদেশ জাতীয় দল। সেটা নিয়েই আমরা মাঠে নামব, এটাই স্বাভাবিক।

বোর্ডের কে লিটনকে এমন কথা বলেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। জাতীয় দল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের কাছে জানতে চাওয়া হয়েছিল, লিটনকে এমন কিছু বলা হয়েছে কি না। উত্তরে তিনি বলেন, ‘এ রকম বলার কি কোনো সুযোগ আছে? এটা কি হয় নাকি?’

তাহলে লিটন কেন হঠাৎ এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন, এমন প্রশ্নে শুরুতে নাজমূল বলেন, ‘আমি জানি না। যদিও এখনো শুনিনি (কী বলেছে)। মুখে মুখে শুনেছি। আসল ব্যাপারটা এখনো শুনি নাই।’

পরে নাজমূল আবেদীন যোগ করেন, ‘এ রকম যদি (বলে) হয়ে থাকে, সেটা অপ্রত্যাশিত। কারণ, নির্বাচকেরা দল নির্বাচন করবেন—নির্বাচনের সময় কোচ, অধিনায়কের সঙ্গে তাঁদের মতো করে আলাপ করবেন। কিন্তু নির্বাচকেরা তো তাঁদের মতো করেই দল দেবেন। নির্বাচকেরা যখন দল দেবেন, সেটাই বাংলাদেশ জাতীয় দল। সেটা নিয়েই আমরা মাঠে নামব, এটাই স্বাভাবিক।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর