বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্রমিকের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৫:৩৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় কাজ করা আরো দুই শ্রমিক রাজ্জাক ও করিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের তাৎক্ষণিকভাবে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট গার্মেন্টস সংলগ্ন রাস্তায় বিদ্যুতের লাইন বন্ধ রেখে কাজ চলছিল।

ঠিকাদার আব্দুর রহমানের টিমের হয়ে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মারের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ করে লাইন চালু হয়ে গেলে নজরুলসহ তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয় এবং অপর দুজন গুরুতর আহত হন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠিয়েছি। আহতদের স্থানীয়রা আমাদের আগেই অন্য হাসপাতালে নিয়ে গেছেন বলে জানা গেছে।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল নামে এক শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। গুরুতর আহত দুইজনকে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর