শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেঘনায় ধরা পড়েছে ২ কেজির ‘রাজা ইলিশ’, ৮ হাজার টাকায় বিক্রি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ নভেম্বর ২০২৫, ১৩:৩৯

ভোলার সদর উপজেলায় ২ কেজি ওজনের একটি ইলিশ ৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয়েছে। আজ বুধবার সকালে ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাটের একটি আড়তে মাছটি নিলামে বিক্রি হয়।

বছরের এ সময়ে বড় আকারের ইলিশ পাওয়ায় তুলাতুলি মাছঘাটে মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। আকারে বড় হওয়ায় তাঁরা এটিকে ‘রাজা ইলিশ’ বলে উল্লেখ করেন।

জেলে জামাল উদ্দিন মাঝি জানান, চারজন জেলেকে নিয়ে আজ ভোরে ছোট একটি ট্রলারে তিনি মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে সকাল সাড়ে নয়টার দিকে মাঝনদীতে জাল ফেলে একটি রাজা ইলিশসহ ৪টি বেলকা (জাটকা) ইলিশ পান। পরে এসব মাছ বিক্রির জন্য ঘাটে ফিরে আসেন।

ইলিশটি নিলামে ৮ হাজার ২১০ টাকায় কিনে নেন জসিম উদ্দিন ব্যাপারী নামের এক ব্যক্তি। তুলাতুলি মাছঘাটে আড়তদারের সরকার মো. শরীফুল ইসলাম বলেন, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ঢাকায় নেবেন জসিম উদ্দিন। অন্য চারটি জাটকা প্রতিটি ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।

তুলাতুলি মাছঘাটের আরেক আড়তদার কামাল হোসেন বলেন, অক্টোবরে ২২ দিন (৪-২৫) ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরপর শীতের আমেজ শুরু হয়। এ সময় জালে পাঙাশ ও পোয়া মাছ পড়া শুরু করলেও ইলিশ তেমন একটা পড়ছে না। ২৫ অক্টোবরের পরের এক মাসে এই প্রথম তুলাতুলি মাছঘাটে এত বড় ইলিশ এসেছে।

ইলিশটির বয়স অন্তত দুই বছর বলে মন্তব্য করেছেন ভোলা জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ইকবাল হোসাইন। তিনি বলেন, এখন নদীতে ইলিশ মাছ ওঠার কথা নয়। এ থেকে জেলেদের বোঝা উচিত জাটকা সংরক্ষণ কতটা জরুরি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর