বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের দুর্নীতির মামলার রায় ১ ডিসেম্বর

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৪:২৩

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। পূর্বাচল নতুন শহর প্রকল্পে শেখ রেহানাকে অবৈধভাবে ১০ কাঠা জমি দেয়ার অভিযোগে মামলাটি করে দুদক।

মঙ্গলবার আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্কের পর এই তারিখ নির্ধারণ করেন।

মামলার সাক্ষীরা জানান, প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপপ্রয়োগ করে জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা। এতে মূল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা আছে বলে জানান দুদকের আইনজীবীরা।

পূর্বাচলে শেখ হাসিনা পরিবারের প্লট নেয়ার সময় নিজের পরিবারের জন্যও হাসিনার কাছে প্লটের আবদার করেন শেখ রেহানা। পরে ক্ষমতার অপব্যবহার করে রাজউককে প্লট বরাদ্দের আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিথ্যা হলফনামা দিয়ে ১০ কাঠা সরকারি জমির মালিক হন রেহানা। এসব অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক।

৩২ জনের সাক্ষ্যপ্রদানের পাশাপাশি অবৈধ নির্দেশনামা ও ভুয়া হলফনামাসহ আসামিদের বিরুদ্ধে সকল প্রমাণাদি উপস্থাপন করেন দুদকের আইনজীবীরা। মঙ্গলবার উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আগামী ১ ডিসেম্বর রায়ের তারিখ ধার্য করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত।

সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে, মায়ের নামে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। ফলে নিজে প্লট বরাদ্দ না নিলেও মামলার একজন মূল আসামি তিনি। রায়ে হাসিনা-রেহানার পাশাপাশি টিউলিপেরও যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানান দুদকের আইনজীবীরা।

মামলায় একমাত্র গ্রেফতার আসামি রাজউকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমের আইনজীবী যুক্তিতর্কে বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতনের আদেশ পালনে বাধ্য ছিলেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর