বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মোবাইল হ্যান্ডসেট বিক্রি বন্ধ, সিন্ডিকেট ঠেকাতে রাস্তায় ব্যবসায়ীরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৪:৩৪

খুলনার মোবাইল হ্যান্ডসেট বাজারে সিন্ডিকেট তৈরির অপচেষ্টা প্রতিহত করতে আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে নগরীর সব মোবাইল মার্কেট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। দোকানপাট বন্ধ রেখে শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ খাতের শতাধিক ব্যবসায়ী।

কর্মসূচির আয়োজন করে খুলনা মহানগর মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ব্যবসায়ী মালিক সমিতি।

সমিতির সভাপতি কায়েসুল আজাদ শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পল্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আমিনুল ইসলাম রনি, খোরশেদ আলম, মাকসুদ রানা মুরাদ, মো. নুর ইসলাম সরদার, আজিজুল আমিন, ইমরান হাসান, মো. বেলাল হোসেন, নিহাল আহম্মদ হিরা, মোস্তফা কামাল, শাহনাজ আলী জনি প্রমুখ।

বক্তারা বলেন, মোবাইল হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্ক আরোপ এবং ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার সিস্টেম (এনইআইআর) চালুর উদ্যোগ ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ ব্যবহারকারীদের জন্য ‘বিপর্যয় ডেকে আনা সিদ্ধান্ত’। তাঁদের দাবি, এই নীতি কার্যকর হলে মোবাইল ফোনের দাম লাগামহীনভাবে বাড়বে, কোটি মানুষ প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ধ্বংসের মুখে পড়বে।

বক্তারা অভিযোগ করেন, দেশের মোবাইল বাজার বর্তমানে মাত্র ৮-৯ জন লাইসেন্সধারীর হাতে কেন্দ্রীভূত। ২০ কোটি মানুষের দেশে এত সীমিত সংখ্যক লাইসেন্স অযৌক্তিক উল্লেখ করে তাঁরা বলেন, বাজারে ভারসাম্য ও প্রতিযোগিতা ফিরিয়ে আনতে লাইসেন্সের সংখ্যা অন্তত পাঁচ হাজারে উন্নীত করা জরুরি।

ব্যবসায়ীরা আরো অভিযোগ করেন, দেশের ৬০-৭০ শতাংশ ক্ষুদ্র ব্যবসায়ীকে বাদ দিয়ে মাত্র ৩০ শতাংশ প্রভাবশালী গোষ্ঠী বাজারে মনোপলি প্রতিষ্ঠার পাঁয়তারা করছে। এনইআইআর সিস্টেমকে হাতিয়ার করে তারা একচেটিয়া আধিপত্য গড়তে চাচ্ছেন। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা টিকে থাকতে পারবে না, আর সাধারণ মানুষকে বাধ্য হয়ে বেশি দামে ফোন কিনতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর