বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উত্তরায় দেড় লাখ টাকা ছিনতাই, দুই ব্যবসায়ী আহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১৪:১৪

রাজধানীর উত্তরা পশ্চিম জসীম উদ্দীন রোড কিচেন হাউজের সামনে মো. মাসুদ রানা (৩৭) ও মো. আল-আমিন (৪২) নামের দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা ১ লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভোর পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আহত আল আমিনের স্ত্রী মোছা. লাইজু বলেন, আমার স্বামী ও তার ব্যবসায়ী পার্টনার মাসুদ রানাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় নিয়ে যাই। আমার স্বামী ভাঙারি ব্যবসা করে। ব্যবসার ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে আসার সময় উত্তরা পশ্চিম জসিম উদ্দিন রোড কিচেন হাউজের সামনে ছিনতাইকারীরা মাথায়, পিঠে, কপালে দুজনকে কুপিয়ে তাদের কাছে থাকা টাকা নিয়ে চলে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উত্তরা পশ্চিম এলাকা থেকে দুইজন ভাঙারি ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে ঢামেক হাসপাতালে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে গেছেন।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি ছিনতাইকারীরা কুপিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর