বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পুরান ঢাকায় ভূমিকম্প ঝুঁকি, রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে বিপদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৫, ১১:৫০

পুরান ঢাকায় ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা ও সমাধান নিয়ে কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সাধারণ সম্পাদক।

পুরান ঢাকায় ভূমিকম্পের ঝুঁকি কেন বেশি?

অধ্যাপক আদিল মুহাম্মদ খান: পুরান ঢাকায় সারি সারি পুরোনো ও জীর্ণ ভবন রয়েছে, যেগুলোর কাঠামো অনেকটা ঝুঁকিপূর্ণ। এই ভবনগুলোর অনেকগুলোই ব্যবহারে অরক্ষিত এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বিপদ বাড়ছে। আমরা দেখেছি, শুধু ছাদ থেকে ছোট টুকরো পড়েও মানুষ মারা গেছে। অর্থাৎ ঝুঁকি সবসময় শুধু ভবন ধস নয়, ছোট অংশ আলগা হয়ে পড়াও প্রাণঘাতী হতে পারে।

এই পরিস্থিতিতে কার দায়িত্ব সবচেয়ে বেশি?

অধ্যাপক আদিল মুহাম্মদ খান: মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। ভবনের মালিক, ভাড়াটিয়া, ব্যবহারকারী সবাইকে মানবিক হতে হবে। নিজের ভবন অন্যের ক্ষতি করছে কি না সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও নিয়মিত ঝুঁকি চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর