বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মারা গেছেন আইসিসির সাবেক আম্পায়ার খিজার হায়াত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

মারা গেছেন আইসিসির সাবেক আম্পায়ার খিজার হায়াত। পাকিস্তানের এই আম্পায়ার দীর্ঘদিন অসুস্থ থাকার পর লাহোরে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবারের বরাত দিয়ে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। হায়াত আম্পায়ারিংয়ে ক্যারিয়ার হিসেবে নেয়ার আগে রেলওয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। আম্পায়ার ক্যারিয়ার শূরু হয় ১৯৭০- এর দিকে।

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে দায়িত্ব পালন করা এই আম্পায়ার পরে আরও ৩৩ টেস্টে দাঁড়িয়েছেন। ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন ৫৭ ম্যাচে। ঘরোয়া ক্রিকেট তো ছিলই। এই ভূমিকা থেকে অবসরের পর তিনি পিসিবিতে দায়িত্ব নেন। পিসিবিতে সাধারণ ম্যানেজার, আম্পায়ার ও রেফারি হিসেবে কাজ করেছেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ক্রিকেট আম্পায়ারিং সব সময় খিজার হায়াতের অবদানের জন্য কৃতজ্ঞ থাকবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর