বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চিকেন’স নেক-এর নিরাপত্তা বাড়াতে শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২৫, ১৩:৩১

পার্শ্ববর্তী কয়েকটি দেশে রাজনৈতিক অস্থিরতা এবং দিল্লির লালকেল্লার কাছে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণের ঘটনায় পুরো ভারতজুড়ে সতর্কতা জোরদার হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশটির অন্যতম কৌশলগত এলাকা শিলিগুড়ি করিডর বা ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা পুনর্মূল্যায়নে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শিলিগুড়ি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বিমানবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, রেল পুলিশ, আরপিএফসহ একাধিক নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। পোশাকি ভাষায় এই সমন্বিত বৈঠককে বলা হচ্ছে ‘স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার’ বা ‘স্ম্যাক’ বৈঠক।

সূত্র জানায়, সীমান্ত এলাকার সার্বিক নজরদারি বাড়ানো, শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, রেলসেতু, রেলস্টেশনসহ ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে টহল এবং নজরদারি বাড়াতে সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ভারত-বাংলাদেশ ও ভারত-নেপাল সীমান্তে কঠোর তদারকি চালাতে বলা হয়েছে। বাইরে থেকে আগত ব্যক্তিদের তথ্যসংগ্রহ ও পর্যবেক্ষণেও গুরুত্বারোপ করা হয়েছে।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিটি সংস্থা তাদের নিজস্ব পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছে। করিডরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো প্রয়োজন— সে বিষয়ে সবার মতই এক।’

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে জঙ্গিযোগের তত্ত্ব উঠে আসায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সিআইএসএফ বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করেছে। নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে আরপিএফ ও জিআরপি বাড়তি নজরদারি শুরু করেছে। দীর্ঘপাল্লার রাজধানী এক্সপ্রেস, বন্দেভারতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে বাংলাদেশের নির্বাচন ঘনিয়ে আসায় সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর