বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সড়ক বন্ধ করে সমাবেশ, জনভোগান্তি চরমে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৫, ১৬:০৭

রাজধানীতে সড়ক বন্ধ করে নার্স মহাসমাবেশ করায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে এই সমাবেশ করে তারা।

সরেজমিনে দেখা গেছে, নার্স মহাসমাবেশকে ঘিরে রাজধানীর তোপখানা সড়কের পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে। সড়কটিতে চলাচলরত যানবাহনগুলোকে ডাইভার্সন করে বিজয়নগর কাকরাইল সড়কের দিকে দেয়া হয়। এতে ওই সড়কটিতে অতিরিক্ত যানবাহনের চাপে প্রচন্ড যানজট লেগে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। এভাবে ঘোষণা ছাড়াই সড়কটি বন্ধ করে দেওয়ায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে যাত্রীরা।

কল্যাণপুরগামী একাধিক যাত্রী বলেন, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া সড়ক বন্ধ করে সমাবেশ করার সংস্কৃতি পরিবর্তন হওয়া উচিত। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ওই সড়কটুকু পার হতে কয়েক ঘন্টা লেগে যাচ্ছে। নষ্ট হচ্ছে কর্মঘন্টা। তাই রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিষয়টি নিয়ে আরও ভাবার অনুরোধ জানান তারা।

এদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে শনিবার সকাল থেকে কয়েক হাজার নার্স সমাবেশে যোগ দিয়েছে। তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানান। এতে বাংলাদেশ নার্সিং এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

এ বিষয়ে শাহবাগ থানায় পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ বলেন, নার্সদের সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে যানবাহন গুলোকে ডাইভার্সন করে কাকরাইল রুটের দিকে দেয়া হয়েছে। তারা বেলা একটা থেকে দেড়টার ভেতরে সড়ক ছেড়ে দিবে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর