শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ

রক্তাক্ত কলেজছাত্রের পাশে পড়ে ছিল পরীক্ষার প্রবেশপত্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক কলেজছাত্র। পাশে থাকা ফাইলের ভেতরে ছিল পরীক্ষার প্রবেশপত্র। তবে সেই পরীক্ষা দেওয়া আর হলো না। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আজ বৃহস্পতিবার সকাল আটটায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই কলেজছাত্রের মৃত্যু হয়। তাঁর নাম রাশেদুল ইসলাম। তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র।

পুলিশ জানায়, নিহত ওই কলেজছাত্রের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি পটিয়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। সেই সুবাদে পটিয়াতেই থাকতেন। আজ তাঁর কলেজে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ কারণে রাঙামাটি যাচ্ছিলেন। তবে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তাঁর সঙ্গে থাকা কলেজের পরিচয়পত্র থেকে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। পুলিশের একটি দল এখনো কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর