বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২৫, ১৪:৫৮

গাজীপুরের বাঘেরবাজারে একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কারখানায় আগুন ছড়িয়ে পড়লে প্রথমে নিরাপত্তাকর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, এই মুহুর্তে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি আরও জানান, দুপুর ১টার দিকে ফিনিক্স ক্যামিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগা ভবনের আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর