বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ধানমন্ডি ৩২ নম্বর শান্ত, কড়া পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২৫, ১৫:২১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার রায় ঘোষণার দিনে সোমবার (১৭ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা থাকলেও মঙ্গলবার (১৮ নভেম্বর) এই এলাকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।

মঙ্গলবার সকাল ১০টার পর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু ভবন ও আশপাশের এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় থাকতে দেখা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের সড়কে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া আশপাশে বিচ্ছিন্নভাবে কিছু উৎসুক মানুষ দেখা গেলেও কোনো বিক্ষোভকারী দেখা যায়নি। সোমবার দিন ভর উত্তেজনা থাকলেও এই এলাকার পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত।

এর আগে গত সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার দিনে বঙ্গবন্ধু ভবন ভাঙতে দুটি বুলডোজার নিয়ে সেখানে জড়ো হয় জুলাই গণ-অভ্যুত্থানের সমর্থক দাবি করা ছাত্র-জনতা। পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। রাত অবধি চলে সেই উত্তেজনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর