বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মিয়ামির জার্সিতে যেদিন মাঠে নামবেন মেসি

নাগরিক স্পোর্টস

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২০:৪৫

লিওনেল মেসি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আমেরিকার মেজর লিগ সকারের লিগের ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এখন সবার মনে একটায় প্রশ্ন ইন্টার মিয়ামির জার্সিতে কবে মাঠে নামবেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির।

১ জুলাই থেকেই আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির ফুটবলার হয়ে যাবেন এই আর্জেন্টাইন ফুটবলার। এরপর ১ জুলাই আমেরিকার মেজর লিগ সকারের লিগের ক্লাবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবেন মেসি। তবে সেই দিনই মাঠে নামতে পারবেন না তিনি। ধারণা করা হচ্ছে, ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিয়ামির জার্সি গায়ে অভিষেক হতে পারে মেসির।

এদিকে, মেসির মিয়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ে চলেছে ক্লাবটির অনুসারীর সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মিয়ামির ম্যাচ টিকিটের দামও। বৃদ্ধি বলতেও অল্পস্বল্প নয়, একে লাফে ১০৩৪ শতাংশ বেড়ে গেছে মিয়ামির ম্যাচের টিকিটের দাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর