বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী হামলায় নিহত ১২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৫, ১৬:৪৬

ভারতের পর এবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৭ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে হামলাটি ঘটেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আত্মঘাতী হামলাকারী আদালতে প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু সুযোগ না পেয়ে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।

অন্যদিকে, ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালের জরুরি বিভাগে উপস্থিত ড. আদনান জানান, বিস্ফোরণের পর ১২ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে এবং সেগুলো এখন জরুরি বিভাগ থেকে মর্গে স্থানান্তর করা হচ্ছে।

আইনজীবীদের প্রতিনিধিদের মতে, নিহতদের মধ্যে কয়েকজন আইনজীবী রয়েছেন। যারা বিস্ফোরণের সময় আদালতের বাইরে তাদের মক্কেলদের সাথে ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহসিন নাকভি বলেন, ‘আজ ইসলামাবাদে হামলার সাথে অনেক সংযোগ রয়েছে এবং এ বিষয়ে শিগগিরই প্রমাণ সামনে আনা হবে। যেই জড়িত থাকুক না কেন, এমনকি যদি সে অন্য কোনো দেশের নাগরিকও হয়, কাউকে ক্ষমা করা হবে না।’

বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে। কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা, যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর