বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গৌরীপুরে বলাকা কমিউটারের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল সাময়িক বন্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৫, ১৫:৪৯

ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখী ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। এর ফলে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ওই রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শম্ভুগঞ্জ থেকে বিশকা রুটের গৌরিপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার খবর দ্রুত যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ট্রেনের কর্মীরা দ্রুত ট্রেনটি থামিয়ে দেন এবং যাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ‘ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়ার দিকে যাচ্ছিল বলাকা কমিউটার ট্রেনটি। গৌরীপুরের কাছে আসার পর হঠাৎ এর ইঞ্জিনে আগুন ধরে যায় এবং ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সমকালকে বলেন, ‘বর্তমানে বিকল হওয়া ইঞ্জিনটি পাল্টে নতুন ইঞ্জিন লাগানোর কাজ চলছে। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন পরিবর্তন ও মেরামত শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রুটে সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর