বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগ, পুড়ে মারা গেলেন ঘুমন্ত বাসচালক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৫, ১১:৫৪

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মো. জুলহাসের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান গ্রামে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলম এশিয়া পরিবহনের বাসটি ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্ক করা ছিল। গভীর রাত হওয়ায় চালক জুলহাস, এক নারী যাত্রী ও তার ছেলে বাসের ভেতরেই ভোর হওয়ার অপেক্ষায় ছিলেন।

ওসি বলেন, ‌‘পার্কিং করা অবস্থায় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘুমন্ত চালক জুলহাস দ্রুত বেরিয়ে আসার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই পুড়ে মারা যান।’

তবে বাসের ভেতরে থাকা ওই নারী যাত্রী ও তার ছেলে দ্রুত জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় তারা প্রাণে রক্ষা পান বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরে বাসের ভেতর থেকে চালক জুলহাসের দগ্ধ মরদেহ উদ্ধার করেন।

ওসি রোকুনুজ্জামান আরও জানান, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর