শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২০

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৭:২০

সাভারের আশুলিয়ায় লে অফ ঘোষণাকে কেন্দ্র করে বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক শ্রমিকরা। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বিদেশি মালিকানাধীন এ্যাক্টর এক্সপোর্টিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় পুলিশের সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ২০ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে ডিইপিজেড এলাকার বিদেশি মালিকানাধীন একই মালিকানাধীন এ্যাক্টর এক্সপোর্টিং লিমিটেড, সাউথ চায়না ও গোল্ড টেক্স কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিলেন। আজ সোমবার সকালে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডার শুরু হয়। এক পর্যায়ে শিল্প পুলিশ শ্রমিকদেরকে রাস্তা থেকে সরিয়ে দিতে লাঠিচার্জসহ জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়।

পরবর্তীতে শ্রমিকরা আবারও জড়ো হয়ে ডিইপিজেড গেটে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের দমাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ, জলকামান ব্যবহার, লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়লে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে দফায় দফায় চলা সংঘর্ষে শ্রমিক ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন পরিশোধ না করে বিভিন্ন ধরনের টালবাহানা করছে। বেতন না পেয়ে আমরা পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন পার করছি। এই অবস্থায় সকালে আমরা বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করি। তবে পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে এবং আমাদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে।

এ বিষয়ে জানতে একাধিকবার শিল্প পুলিশের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর