বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাসপাতালে কেমন আছেন ‘শোলে’ সিনেমার ভীরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৭:০৮

বলিউডের প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। বিখ্যাত ‘শোলে’ সিনেমায় ভীরু চরিত্রে অভিনয় করে দুর্দান্ত জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন আরও অনেক হিট-সুপারহিট সিনেমা। সম্প্রতি বয়সজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন এই তারকা।

এরমধ্যেই ভাইরাল হয়েছে, তিনি ভেন্টিলেটে আছেন এবং তার অবস্থা সংকটাপন্ন। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সবই গুজব। তিনি পর্যবেক্ষণে আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। দাবি মিড ডে’র।

গণমাধ্যমটি জানায়, ধর্মেন্দ্রের বয়স ডিসেম্বরের ৮ তারিখে ৯০ পূর্ণ হবে। দীর্ঘদিন ধরে নিজে স্বাস্থ্য এবং ফিটনেসের আপডেট ভক্তদের সঙ্গে শেয়ার করে আসছেন তিনি। হঠাৎ হাসপাতালে ভর্তি হওয়ায় অনেকেই চিন্তিত ছিলেন। তবে তার ঘনিষ্ঠজনেরা সব গুজব নাকচ করে জানিয়েছে, ধর্মেন্দ্র ভালো আছেন।

অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ‘ধর্মেন্দ্র নিজের সিদ্ধান্তে হাসপাতালে থাকছেন, যাতে একবারে সব রুটিন পরীক্ষা সম্পন্ন করা যায়। এই বয়সে প্রতিদিন যাতায়াত করা ক্লান্তিকর। তাই তিনি হাসপাতালে অবস্থান করে সব পরীক্ষা একসাথে শেষ করছেন।’

অভিনেতা ধর্মেন্দ্রকে ‘ইক্কিস’ ছবিতে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন শ্রীরাম রাঘবন। এতে অভিনয় করছেন ধর্মেন্দ্র ছাড়াও জাইদীপ আহলাওয়াত এবং অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দা। সিনেমাটি ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের অন্যতম বীর সৈনিক সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেতরপালের জীবনকাহিনী ভিত্তিক।

ম্যাডক ফিল্ম এর প্রযোজনায় ছবিটি ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর