বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মন্দার আশঙ্কায় বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৬:৪৬

ক্রমশ প্রকট হচ্ছে মার্কিন অর্থনীতি। এর প্রভাব পড়ছে বিশ্ব বাজারেও। ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জেনে আবারও স্বর্ণের ওপর মুনাফা ঢালছে বিনিয়োগকারীরা। এতে নতুন করে বাড়ছে স্বর্ণের দাম।

সোমবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্থানীয় বাজারে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, সপ্তাহের শুরুতেই স্বর্ণের দাম জোরালোভাবে বাড়ছে। ফেডারেল রিজার্ভ সম্ভাবনা নাকচ করে দিলেও আগামী মাসে হার কমানোর প্রত্যাশায় মূল্যবান এই ধাতুটির দর বাড়ানো হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে মার্কিন সরকার ও খুচরা ব্যবসায় লোকসানের কারণে সেখানকার অর্থনীতিতে চাকরি পরিমাণ কমে গেছে। এছাড়া কোম্পানিগুলো খরচ কমানো ও কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার শুরু করায় ছাঁটাইয়ের সংখ্যাও বেড়েছে।

আরেকটি জরিপে জানা গেছে, দীর্ঘ সরকারি অচলাবস্থার কারণে অর্থনীতির বড় ধরনের ক্ষতি হতে পারে- এই আশঙ্কায় নভেম্বরের শুরুতে আমেরিকানদের কেনাকাটার আগ্রহ প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সবচেয়ে কমে গেছে।

অক্টোবরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এ মাসের শুরুর দিকে তা কমছিল। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন অর্থনীতির দুর্বলতা নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের আরও একটি সুদের হার কমানোর সম্ভাবনা বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির বাজার এবং ভোক্তা আস্থার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ ফেডারেল সরকারের অচলাবস্থা রোববার ৪০ দিনে গিয়ে পৌঁছেছে। যা মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর