শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুন্দরবনে নিখোঁজের দুইদিন পর প্রবাসী নারী পর্যটকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৬:২৪

সুন্দরবনের পশুর নদীতে ট্রলার উল্টে নিখোঁজ যুক্তরাষ্ট্র প্রবাসী নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজের দুইদিন পরে সোমবার সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার দুপুরে সুন্দরবনের ঢাংমারি ও পশুর নদীর মোহনায় পর্যটকবাহী ট্রলার উল্টে নিখোঁজ হন তিনি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার মরদেহ চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা যায়, নিখোঁজ রিয়ানা আবজাল রাজধানীর উত্তরা এলাকার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশালে। তিনি পেশায় পাইলট ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে চলে যান।

আরও জানা যায়, সুন্দরবনের ঢাংমারী এলাকার রিসোর্ট ম্যানগ্রোভ ভ্যালিতে পরিবারসহ রাতযাপন করেন ওই নারী পর্যটক। শনিবার সকালে একটি নৌকায় তারা ১৩ জন পর্যটক করমজল পর্যটনকেন্দ্রে যাচ্ছিলেন। পথে ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এ সময় নৌকার সবাই নদীতে পড়ে যান। তাদের মধ্যে কেউ কেউ সাঁতরে কুলে ওঠেন। এ ছাড়া কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু রিয়ানা নামের ওই নারী নিখোঁজ হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর