বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুদানে আরএসএফের হামলায় রাজধানী থেকে পালিয়েছে ৩২৪০ পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১৬:৩১

সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশরে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস'র (আরএসএফ) হামলায় ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের শহরে পালিয়ে গেছে। শনিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় একটি সমন্বয় সংস্থা।

জেনারেল কো-অর্ডিনেশন ফর ডিসপ্লেসড পারসন্স অ্যান্ড রিফিউজিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১৬ হাজার ২০০ মানুষের খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, আশ্রয় সামগ্রী এবং মানসিক সহায়তা প্রয়োজন এই বাস্তুচ্যুত পরিবারগুলোর। সংস্থাটি সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুত বেসামরিকদের অবস্থার অবনতি ও মৌলিক চাহিদার ঘাটতির কারণে ক্রমেই আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ছে।

স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশর দখল করে নেয়। শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, এল-ফাশর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর হিসাব অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত এল-ফাশর ও আশপাশের এলাকা থেকে পালিয়ে গেছে ৮১ হাজারের বেশি মানুষ।

এদিকে, যুদ্ধের ভয়াবহতায় গাজার পর আরেক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার। র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) গত ২৬ অক্টোবর শহরটি দখল করার পর ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছে। সেখানে নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে।

জাতিসংঘ সতর্ক করেছে, এল-ফাশারে বেসামরিক মানুষের বিরুদ্ধে ‘অকল্পনীয় নৃশংসতা’ চালানো হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, শহরের মোট ২ লাখ ৬০ হাজার মানুষের মধ্যে অন্তত ৮২ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন। বহু মানুষ আটকা পড়েছে, নিরাপদে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। শনিবার জাতিসংঘের সুদানে নিযুক্ত মানবাধিকার প্রতিনিধি লি ফাং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক ভিডিও বার্তায় বলেছেন, গত ১০ দিনে এল-ফাশারে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ১৮ মাসের অবরোধ ও সংঘাত থেকে বেঁচে যাওয়া সাধারণ মানুষের ওপর নৃশংসতার মাত্রা কল্পনাতীত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর