বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ নভেম্বর ২০২৫, ১১:৩২

পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের পরশ। পাহাড় থেকে বয়ে আসা হিমেল বাতাসে বাড়তে শুরু করছে শীতের অনুভব। গত কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে।

রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে, পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ও ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষদের কষ্ট বেড়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে।

বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে কয়েক দিনের তুলনায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি পর্যন্ত কমে গেছে। আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর