বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালালো ইসরায়েল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৬

লেবাননে একটি হাসপাতালের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সাতজন আহত হয়েছে।

সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে গেছে। হিজবুল্লাহর যোদ্ধা এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের।

এক বছরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলকে লেবাননের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগানো এবং নিরাপত্তা অভিযানের অজুহাতে আক্রমণ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে, ইসরায়েল লেবাননের ওপর আক্রমণ তীব্রতর করতে পারে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

২০২৪ সালের নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে, তবুও ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় অবস্থান করছেন ও নিয়মিত হামলা চালাচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর