বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যেভাবে ওয়ানডে বিশ্বকাপে খেলবেন বোল্ট

নাগরিক স্পোর্টস

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ২০:৪৩

ট্রেন্ট বোল্ট

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য গত আগস্টে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

তবে কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে এই পেস তারকা খেলবেন। এ তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। বৃহস্পতিবার নিউজিল্যান্ড বোর্ডের সঙ্গে ২০২৩-২৪ মৌসুমের চুক্তির প্রস্তাব প্রাপ্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে।

যাতে নেই ট্রেন্ট বোল্টের নাম। তবে সংবাদমাধ্যমকে স্টেড বলেছেন, ‘সে ইঙ্গিত দিয়েছে যে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে। ওয়ানডেতে সে বিশ্বের সেরা বোলারদের একজন। কাজেই ইনজুরি না হলে, আমাদের বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।’ ২০১৫ বিশ্বকাপে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বোল্ট। ২০১৯ আসরে নিয়েছিলেন ১০ ম্যাচে ১৭ উইকেট। চুক্তি বাতিলের পর বোল্ট বলেছিলেন, সময় হলেই তিনি জাতীয় দলের হয়ে খেলবেন। সেই সুযোগটা যে বোল্ট পাচ্ছেন, সেটা প্রায় নিশ্চিত হয়ে গেল। শুধু বিশ্বকাপই নয়, টেস্ট ফরম্যাটেও বোল্টকে ফেরানো হতে পারে বলে জানিয়েছেন গ্যারি স্টেড।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর