বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

৫ মামলায় জামিন চেয়ে খায়রুল হকের আবেদনের শুনানি দুপুরে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৫, ১২:৩২

পৃথক পাঁচ মামলায় জামিন চেয়ে করা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের আবেদনের শুনানি আজ রবিবার দুপুর সোয়া দুইটায় অনুষ্ঠিত হবে।

আজ সকালে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সময় নির্ধারণ করেন।

তিন মাস ধরে কারাগারে থাকা খায়রুল হক পাঁচ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর উচ্চ আদালতে পৃথকভাবে জামিন আবেদন করেন।

২০ অক্টোবর আবেদনগুলো শুনানির জন্য উত্থাপন করা হয়। আদালত সেদিন আবেদনগুলো ২৬ অক্টোবরের কার্যতালিকায় রাখার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আজ কার্যতালিকার ৯৮২ থেকে ৯৮৬ নম্বর ক্রমিকে আবেদনগুলো ওঠে।

আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে আদালতে আবেদনের বিষয়টি উল্লেখ করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও মোনায়েম নবী শাহীন। মনসুরুল হক চৌধুরী আদালতকে জানান, আবেদনগুলো কার্যতালিকার ৯৮২ থেকে ৯৮৬ নম্বরে রয়েছে এবং আজই শুনানির জন্য নির্ধারণের অনুরোধ জানান।

খায়রুল হক ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয়।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর