বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সালাহউদ্দিন 

জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২৫, ১৩:২৭

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবন এলাকায় যে বিশৃঙ্খলা হয়েছে, তার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। 

দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্যদিয়ে চূড়ান্ত হওয়া বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছে গতকাল শুক্রবার। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে স্বাক্ষরিত হয় এ সনদ।

জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ২৪টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন। তবে, মতভিন্নতার কারণে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) পাঁচটি দল এ সনদে স্বাক্ষর করেনি।

এ ব্যাপারে সালাহউদ্দিন আহমেদ বলেন, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে। আশা করি, এনসিপিসহ বাকি দলগুলো সনদের স্বাক্ষর করবে।

এছাড়া, ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা বজায় রাখারও অনুরোধ করেন তিনি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর