বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘ব্লকেড কর্মসূচি’ করতে শাহবাগের পথে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৫, ১৫:০৮

বাড়ি ভাড়া বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করতে শহীদ মিনার থেকে যাত্রা শুরু হয়ে শাহবাগের পথে এগোচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শতশত শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বেলা দেড়টায় শিক্ষকদের পূর্ব নির্ধারিত শাহবাগ ব্লকেডের যাত্রা শুরু করেন।

কর্মসূচির নেতৃত্ব দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের’ সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এ সময় আমাদের দাবি মানতে হবে, ২০ শতাংশ বাড়ি ভাড়া বাড়াতে হবে, দাবি না মানলে রাজপথ ছাড়বোনাসহ নানান স্লোগানে এগিয়ে যান তারা।

২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫শ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপণের দাবিতে রোববার (১২ অক্টোবর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেছেন বেসরকারি এমপিওভুক্ত শতশত শিক্ষক-কর্মচারীরা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর