বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আবার জোড়া গোল মেসির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১৩:৫৩

গোলের পর মেসির উচ্ছ্বাস

আবার লিয়োনেল মেসির জোড়া গোল। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী। থামানোই যাচ্ছে না তাঁকে। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন। বুধবার রাতের (ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল) ম্যাচে আবার জোড়া গোল করলেন তিনি। তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গেল মেসির। লিগস কাপে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিল মায়ামি। এই প্রতিযোগিতার শেষ ষোলোয় উঠে গেল মায়ামি। সেখানে তারা খেলবে এফসি ডালাসের বিরুদ্ধে।

ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে বল ভাসিয়েছিলেন রবার্ট টেলর। বিপক্ষের ডিফেন্ডারদের এড়িয়ে মেসি বক্সে ঢুকে বুক দিয়ে বল রিসিভ করেন। তার পর বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন। তবে ১১ মিনিট পরেই সমতা ফেরায় অরল্যান্ডো। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে বিপক্ষের এক ফুটবলারকে ট্যাকল করে ইন্টার মায়ামির হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপক্ষের মরিসিয়ো পেরেরার সঙ্গে সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন মেসি। তবে ধাক্কা সামলে দু’মিনিট পরেই উঠে দাঁড়ান। নিজের দ্বিতীয় গোলের ক্ষেত্রে আক্রমণ শুরু করেছিলেন মেসিই। নিজেদের অর্ধে বল পেয়ে বাঁ দিকে এক সতীর্থকে পাস বাড়ান। সেই ফুটবলার কিছুটা এগিয়ে গিয়ে বক্সে ক্রস ভাসান, যা রিসিভ করেন জোসেফ মার্তিনেস। তিনি মেসিকে পাস দেন। চলতি বলে ডান পায়ের ভলিতে গোল করেন মেসি।

বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ জর্দি আলবার এই ম্যাচেই অভিষেক হল মায়ামির হয়ে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত আটটায়। ৪৫ মিনিট আগে মেসিরা গা ঘামানোর জন্যে নেমেও পড়েছিলেন। কিন্তু বৃষ্টিতে মাঠে জল জমে যায়। খেলা শুরু হতে বেশ কিছুটা দেরি হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর