বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আইজিপি

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৯

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে যাতে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে মোট ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। তবে কোনো ঘটনাই বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করতে পারেনি। সবগুলো শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হয়েছে।

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে জানিয়ে আইজিপি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে অনেকে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সমাজে অস্থিরতা তৈরি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
তিনি আরো বলেন, এখনো মামলা বাণিজ্য চলছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে যদি আসামি করা হয় এবং তাতে পুলিশের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইজিপি বলেন, নির্বাচনকালে ২ লাখ ৫০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এরই মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১৫ জানুয়ারির মধ্যে শেষ হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর