বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সিইসি

নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা আপনাদের নির্দেশনা দেবো, কিন্তু বেআইনি নির্দেশনা দেবো না। আমরা নির্দেশনা দেবো বিধি ও আইন মোতাবেক। কোনো দলের বা ব্যক্তির পক্ষে কাজ করা যাবে না।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময় আমরা পাঁচজন শপথ নিয়েছি। কিন্তু, আমরা কাজ করাই কাদের দিয়ে? আপনাদের দিয়ে। আপনারা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এই শপথের দায়ভার আপনাদের দিয়ে দিলাম। আপনারা হাত উঠিয়ে তা গ্রহণ করেছেন।

সিইসি আরও বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ আমরা নিয়মিত সামাল দিচ্ছি। যা বাইরে থেকে আপনারা (নির্বাচন কর্মকর্তা) দেখেন না। সামাল দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে কাজ করা খুব কঠিন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার ফুল কনফিডেন্স আছে নির্বাচন কমিশনের ওপর যে, আমরা একটি ভালো নির্বাচন করতে পারবো।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনকে যদি একটি যুদ্ধ ধরি, এই যুদ্ধের আপনারা যারা নির্বাচনি কর্মকর্তা, তারা সৈনিক। নির্বাচনে আপনাদের অনেক দায়িত্ব। একটি ভালো নির্বাচন আমাদের করতেই হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বড় খেলোয়াড়। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন, জাতির জন্য একটি ভালো নির্বাচন প্রয়োজন। সবাই মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর