বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

২৮ সেপ্টেম্বর থেকে সংলাপে বসতে যাচ্ছে ইসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। 

তিনি বলেন, সংলাপের প্রথম ধাপেই শিক্ষাবিদসহ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। ইসির সম্মতির পর আমন্ত্রিতদের কাছে চিঠি পাঠানো হবে। আনঅফিসিয়ালি বলতে পারি ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হবে।

এদিকে, নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের চিঠি দেওয়া হবে। শুরুতে সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ হবে।

নির্বাচনে অংশীজনদের সঙ্গে ইসির বসার বিষয়ে সম্প্রতি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, রোডম্যাপে চলতি মাসের শেষ দিকে সংলাপে বসার কথা বলা হয়েছে। তাই এই মাসের শেষ দিকে বসার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এ ছাড়া নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শে করতে চায় কমিশন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর