শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ঢাবির ৩৬ শিক্ষার্থী পেলেন ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১১:৪৫

সহশিক্ষা কার্যক্রমে অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে ‘দ্য ডিউক অব এডিনবার্গ'স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৪ জন সিলভার অ্যাওয়ার্ড ও ২২ জন ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেন।

বুধবার (০২ আগস্ট) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাস রুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি রিজওয়ান বিন ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিউক অব এডিনবার্গ'স কার্যক্রমের ব্যাপক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেন, অধিক সংখ্যক শিক্ষার্থীকে এ প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাব গঠনের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর