বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুষ্ঠু রাজনৈতিক চর্চা স্কুল, কলেজ থেকে শুরু করতে হবে : শাহজাহান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৯

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘সুষ্ঠু রাজনৈতিক চর্চা স্কুল, কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করতে হবে। রাজনীতি মানে লুটপাট আর চাঁদাবাজি নয়, রাজনীতি মানে মানুষের ওপর খবরদারি করা নয়। রাজনীতি হচ্ছে মানুষকে ভালোবাসা, মানুষকে সম্মান দেওয়া, দেশকে ভালোবাসা।’

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের ভুলুয়া ডিগ্রি কলেজে মিলনায়তনে যুগান্তর ক্রীড়া সংঘের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান ও ৫২ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শাহজাহান বলেন, ‘আমরা চাই আগামী ভোটে যেন জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন ঘটে। জনগণকে অন্ধকারে রেখে, জনগণকে বোকা বানিয়ে দেশে যেন আর কোনো ভোট না হয়। জনগণ যেন তার প্রতিনিধিকে নিজের ভোট প্রদানের মাধ্যমে অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচিত করতে পারে, আমরা সবাই মিলেই সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে।’

যুগান্তর ক্রীড়া সংঘের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন আলোসহ প্রমুখ।

প্রসঙ্গত, ২০২৪ সালে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৮৭৬ জন শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় কৃতকার্য ২৬ শিক্ষার্থীকে আজকে পুরস্কৃত করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর