বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উপদেষ্টা পরিষদে ইসি ও এনবিআরের খসড়ার চূড়ান্ত অনুমোদন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১টি আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘আজ উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল। সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। তারমধ্যে নির্বাচন কমিশনের দুটি অধ্যাদেশ এবং এনবিআরের একটি আইন সংস্কারের প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া সংস্কারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কর্মকর্তাসংক্রান্ত আইন (বিশেষ প্রধান আইন, ১৯৯১ সালের ১৩ নম্বর আইন) এবং নির্বাচন কমিশন সচিবালয় আইন (২০০৯ সনের ৫ নম্বর আইন) সংস্কারের প্রস্তাব অনুমোদন হয়েছে।

আইনগুলোর ফলে, নির্বাচনের আগে কমিশনের কাজে গতি পাবে।’ প্রেসসচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে যে সংস্কারগুলো করেছে, সেগুলোর তালিকা করার জন্য।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দেখছি সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার চেয়ে বেশি সংস্কারের কাজ মন্ত্রণালয় ও উপদেষ্টারা করেছেন।’

এ ছাড়া প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে চার রাজনৈতিক নেতা সফরসঙ্গী হওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘এবারের জাতিসংঘ অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ।

তারা আমাদের অংশীদার। প্রধান উপদেষ্টার আমন্ত্রণেই যুক্তরাষ্ট্র সফরে তারা সঙ্গী হচ্ছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর