বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মুন্সীগঞ্জে গাছে বেঁধে যুবককে নির্যাতন, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চোর সন্দেহে স্থানীয় এক যুবককে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে মারাত্মক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে গত তিনদিন যাবৎ নিখোঁজ রয়েছেন রোমান শেখ নামের ওই যুবক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আরধীপাড়া কানাইনগর এলাকা থেকে প্রায় দেড় মাস আগে স্থানীয় বাসিন্দা মিজানুর নামের এক ব্যক্তির একটি কোষা নৌকা চুরি হয়। সেই নৌকা চুরির অপবাদ দিয়ে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ওই এলাকার মিজানুর (৩০), আতিক (১৮), ইমরান (২৩), দিল (৭০), ইয়ানুছ (৬০), বিল্লাল (৬০)-সহ আরো কয়েকজন মিলে রোমানকে আটক করেন।

পরে উপজেলার কানাইনগর বালুর মাঠের সামনে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে চালানো হয় নির্মম নির্যাতন।

এদিকে, নির্যাতনের ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানায়, ভুক্তভোগী ওই যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের পর চুরি হওয়া নৌকাটির সন্ধানের জন্য অভিযুক্তরা তাকে ট্রলারে তুলে নিয়ে যাওয়ার পর থেকে গত ৩ দিন যাবৎ তার কোনো খোঁজ মিলছে না।

এ ঘটনায় ভুক্তভোগীর শ্বাশুরি বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্তরা নৌকা চুরির অভিযোগ এনে রোমানের হাত গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখেন এবং পা বেঁধে মারধর করতে থাকেন। একপর্যায়ে রোমান জানান নৌকাটি সিরাজদিখান উপজেলার শেখর নগর এলাকায় থাকতে পারে। এ সময় অভিযুক্তরা তাকে একটি ট্রলারে তুলে শেখর নগরের দিকে রওনা দেন।

এরপর থেকে নিখোঁজ রয়েছেন ওই যুবক। সূত্র আরো জানায়, ঘটনার দিন, সারা রাত রোমানের কোনো সন্ধান না পাওয়ায় পরের দিন সকালে তার পরিবারের লোকজন খোঁজ করতে এলে অভিযুক্তরা জানান, রোমান ট্রলার থেকে পানিতে লাফ দিয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘রোমানকে নির্যাতনের অভিযোগ পেয়েছি। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মিজানুর ও অতিকের বাবা ইব্রাহিমকে আটক করেছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর