বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জিল্লুর রহমান

বাংলাদেশে সবচাইতে আগে জরুরি জাতীয় নির্বাচন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬

রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে সবচাইতে আগে জরুরি জাতীয় নির্বাচন। আমি বরাবর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন, ছাত্র সংসদগুলো নির্বাচন এবং যেকোনো ধরনের নির্বাচনের বিরোধিতা করেছি।

যত দ্রুত নির্বাচন হয় বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সেটা কল্যাণকর। কিন্তু আমি চাইলেই হবে না, এটা চাইতে হবে যারা নির্বাচন করবেন তাদের।

’সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশে সাম্প্রতিক রাজনীতিতে বিশেষ করে দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরে এবং এর ফলাফলের পরে অনেকেই খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে বিভ্রান্তির এখানে কোনো সুযোগ নেই। এটাই হওয়ার কথা কারণ বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিগুলো তারা রাজনীতির চাইতে অন্যদিকে অনেক বেশি মনোযোগী।

তারা রাজনীতিটা বোঝার চেষ্টা করেন না— অভ্যন্তরীণ, আঞ্চলিক এমনকি বিশ্ব রাজনীতিও না।’ তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন চেয়েছে। কে কিভাবে কখন তার অবস্থান পরিবর্তন করেছে সেটা সবারই কম বেশি জানা। জাতীয় নির্বাচন আগে হলে আজকে যে ফলাফলটা হয়েছে সেটা ভিন্ন রকম হতো।

অনেকে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন, অনেকে নানা রকমের অভিযোগ করেছেন— তার কিছু কিছু সত্য। মূল কথা হচ্ছে যে এটা ঠিক যারা বিজয়ী হয়েছেন তারাই বিজয়ী হয়েছেন নির্বাচনের মধ্য দিয়ে। এই নির্বাচনের ফলাফল, বাস্তবতা মেনে নেওয়া ছাত্র সংগঠনগুলোর জন্যে, রাজনৈতিক শক্তিগুলোর জন্যে অত্যন্ত জরুরি এবং এটা বিশ্লেষণও তাদের জন্য জরুরি যে কেন এটা হলো!’

জিল্লুর আরো বলেন, ‘রাজনীতিটা শুধু জনসমর্থনের ওপর নির্ভর করে না। জনসমর্থন গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে কিন্তু রাজনীতিতে স্ট্র্যাটেজি, ট্যাকটিস এটা একটা কৌশলের ব্যাপার। রাজনীতিতে আরো স্টেকহোল্ডার আছে।

তাদেরকেও মাথায় রাখতে হয়। সেখানে আন্তর্জাতিক শক্তি, জাতীয় রাজনীতির কথা বিবেচনা করলে— সামরিক বাহিনী, প্রশাসন, সিভিল সোসাইটি, মিডিয়াকে বিবেচনায় রাখতে হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর