বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সালমান আঘা

পাকিস্তান যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আঘা বলেছেন, এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান যেকোনো প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।

গ্রুপ পর্বের ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৪১ রানের জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। ব্যাট করতে নেমে ওপেনার ফখর জমানের অর্ধশতকের পাশাপাশি ৯ নম্বরে নেমে শাহীন শাহ আফ্রিদির ঝোড়ো ১৪ বলের ২৯ রানের ইনিংসে ১৪৬ রান করে পাকিস্তান। জবাবে ১০৫ রানে অলআউট হয় আরব আমিরাত।

ম্যাচের পরে সালমান আঘা বলেন, ‘আমরা কাজটি শেষ করেছি, কিন্তু মিডল অর্ডার ব্যাটিংয়ে আমাদের উন্নতি করা জরুরি। আমরা এখনো আমাদের সেরা ব্যাটিং করতে পারিনি। মিডল অর্ডার ভালো করলে যেকোনো প্রতিপক্ষের বিপরীতে ১৭০ রানের স্কোর করা সম্ভব।’

শাহীনের ব্যাটিং এবং সাইম আইয়ুবের গুরুত্বপূর্ণ বল হাতে অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন পাকিস্তান অধিনায়ক।

তিনি বলেন, ‘শাহীনের ব্যাটিং অনেক উন্নত হয়েছে। তিনি ইতিমধ্যেই বল হাতে দারুণ খেলছেন। সাইম এমন একজন যিনি আমাদের বারবার খেলায় ফেরাতে সাহায্য করছেন এবং আশা করি তিনি শেষ পর্যন্ত এমনই অবদান রাখবেন ‘

সুপার ফোরে চ্যালেঞ্জ নিয়ে সালমান আঘা যোগ করেন, ‘আমরা যেকোনো প্রতিপক্ষের জন্য প্রস্তুত। গত চার মাস ধরে যেভাবে খেলছি, তা বজায় রাখলে আমরা যেকোনো দলের সঙ্গে ভালো করতে পারব।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর