বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

করেছে সৌদি আরব-পাকিস্তানের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬

সৌদি আরব ও পারমাণবিক শক্তিধর পাকিস্তান ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পারস্পরিক একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এই পদক্ষেপের মাধ্যমে কয়েক দশকের পুরোনো নিরাপত্তা অংশীদারিত্ব আরো শক্তিশালী হলো। বর্তমানে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে চুক্তিটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নতুন এই প্রতিরক্ষা সহযোগিতা এমন এক সময়ে হলো, যখন উপসাগরীয় আরব দেশগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তা রক্ষাকারী যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে সন্দিহান।

গত সপ্তাহে কাতারে ইসরায়েলের হামলা এ উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে। রয়টার্সকে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা বলেন, ‘এই চুক্তি বছরের পর বছর ধরে চলা আলোচনার ফল। এটি কোনো নির্দিষ্ট দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি পদক্ষেপ।’ চুক্তিটি মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে।

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই চুক্তি উভয় দেশের নিরাপত্তা জোরদার করা এবং অঞ্চল ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। চুক্তিতে বলা হয়েছে, যেকোনো একটি দেশের ওপর হামলা অন্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

অজ্ঞাতনামা সৌদি কর্মকর্তা স্বীকার করেন, পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী ও আরেক পারমাণবিক শক্তি ভারতের সঙ্গে সম্পর্কের ভারসাম্যও রক্ষা করতে হবে। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে শক্তিশালী। আমরা এই সম্পর্ক আরো বাড়াতে চাই এবং যেকোনোভাবে আঞ্চলিক শান্তিতে অবদান রাখতে চাই।’

পাকিস্তান কি সৌদি আরবকে পারমাণবিক নিরাপত্তা (নিউক্লিয়ার আমব্রেলা) দেবে—এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি, যা সব ধরনের সামরিক সহযোগিতা অন্তর্ভুক্ত করে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর